WiFi Speed বাড়ানোর উপায়-নিয়ে নিন দ্রুত সমাধান, ইন্টারনেটকে করুন সুপারফাস্ট
বর্তমানে WiFi ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না। অফিস, অনলাইন কাজ , ফেসবুক, ইউটুবিং কিংবা ভিডিও প্লে অথবা স্ট্রিমিং এর জন্য WiFi অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বাসার WiFi চালানোর সময় দেখলেন স্পিড একটু কম , ফেসবুক ইউটিউবের ভিডিও দেখলে বাফারিং শুরু করে। এমন অবস্থায় আমরা আমাদের WiFi স্পিড বাড়ানোর পরিকল্পনা করি।তো আজকে আমরা দেখব কিভাবে WiFi স্পিড বাড়ানো যায়।
এই পোস্টে আপনি জানতে পারবেন কিভাবে WiFi স্পিড বাড়ানো হয়, কেন WiFi স্পিড কমে যায়, কিভাবে ইন্টারনেট স্পিড দ্রুত করবেন। তা নিয়ে সকল আলোচনা থাকতে এই পোস্টে।
যা যা জানতে পারবেন:
WiFi স্পিড কমে যায় কেন?
রাউটার কোন জায়গায় রাখলে ভালো হবে
WiFi রাউটার মাঝে মাঝে রিস্টার্ট দেন।
অপ্রয়োজনীয় ডিভাইস Disconnect করুন।
WiFi Extender কি দরকার?
Mesh WiFi ব্যবহার করুন।
WiFi স্পিড কমে যাওয়ার কারণ:
আমাদের দৈনন্দিন ব্যবহারের ফলে WiFi স্পিড কমে যাওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। কেননা একটি WiFi সব সময় সমান স্পিড প্রদান করে না। WiFi স্পিডের প্রধান কারণ হতে পারে রাউটার ভুল জায়গায় রাখা। আপনি যদি একটি WiFi রাউটার ভুল জায়গায় রেখে দেন তাহলে আপনার ডিভাইস
স্পিড কম পেতে পারে। আপনি আগেই চেক করে নেন আপনার ও রাউটারের সাথে অতিরিক্ত কোন ডিভাইস সংযোগ আছে কিনা,এতেও কিন্তু WiFi এর স্পিড কমে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো রাউটার ব্যবহার করলেও WiFi স্পিড কমে যায়,সেক্ষেত্রের লক্ষ রাখা উচিত।আবার অনেক সময় আপনার ISP থেকেও কিছুটা কম স্পিড দিয়ে থাকে। এক্ষেত্রে আপনার প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন, বিষয়টা সমাধান করুন।
WiFi স্পিড বাড়ানোর কিছু উপায় নিচে দেওয়া হল :
আমাদের দৈনন্দিন ব্যবহারের ফলে WiFi স্পিড কিছুটা কম হয়ে থাকে।কিন্তু কিছু বিষয় অবলম্বন করলে আপনার WiFi স্পিড আপনি নিজেই বাড়াতে পারবেন। তো চলুন সেই বিষয়গুলো দেখে নেওয়া যাক।
১) WiFi Router সঠিক জায়গায় রাখুন:
অনেক সময় WiFi Router সঠিক জায়গায় না রাখলে আপনার WiFi স্পিড কমে যেতে পারে। কেননা আপনি ধরুন এক জায়গায় ওয়াইফাই রাউটার রাখলেন , আর আপনার ডিভাইসটা অন্যদিকে বা অনেক দূরে সে ক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড একটু কম পেতে পারেন। WiFi Router এমন জায়গায় রাখেন যেখানে আপনার হাতে থাকা ডিভাইসটি সম্পূর্ণ সিগনাল পায়। এতে করে আপনার ওয়াইফাই স্পিড বেড়ে যাবে। আপনি WiFi Router ঘরের মাঝখানে, উচু জায়গায় কিংবা খোলা জায়গায় রাখতে পারেন। এতে করে আপনার ওয়াইফাই সিগনাল যেমন ভালো পাবে টিক তেমনি তেমনি ইন্টারনেটও ভালো স্পিড পাবে।
২) Router Restart করুন:
আমাদের মানবদেহ সারাদিন কাজ করার পর পরিশ্রম হলে যেমন বিশ্রাম দরকার ঠিক তেমনি একটি Router ৫ দিন বা ৭ দিন চলার পর Restart দিলে আপনার ওয়াইফাই Router তা ভালো থাকে এবং ভাল দ্রুত সার্ভিস প্রদান করে। একটি WiFi Router সপ্তাহে ১-২ বার Restart দিন।এতে করে আপনার Router ক্যাশ ক্লিয়ার হয় এবং ভালো পারফরম্যান্স দেয়।
৩) Dual Band ওয়াইফাই ব্যবহার :
বর্তমানে বাজারে দুই ধরনের WiFi Router পাওয়া যায়, 2.4GHz ও 5GHz.আপনি আপনার প্রয়োজন মত এই দুইটি WiFi Router এর যেকোনো একটি আপনি কিনতে পারেন। 2.4GHz WiFi Router ব্যবহার হয় বেশি দূরের জন্য আর 5GHz WiFi Router সবচেয়ে বেশি স্পিড দেয়। আপনার ব্যবহারের উপর ভিত্তি করে এই দুটি থেকে যেকোনো একটি WiFi Router কিনতে পারেন।
৪) অপ্রয়োজনীয় ডিভাইস Disconnect করুন:
আমাদের অজান্তে আমাদের WiFi Router এর সাথে অনেকগুলো ও প্রয়োজনীয় ডিভাইস যুক্ত হয়। এগুলো সাধারণত কেউ কেউ আছে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে বা কারো ফোন থেকে স্ক্যান করে পাসওয়ার্ড নিয়ে ওয়াই ফাই ডিভাইসে কানেক্ট করে। এর থেকে বাঁচতে আপনি ২-৩ দিন পর পর আপনি চেক করেন আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে সেই সাথে অপ্রয়োজনীয় ডিভাইস Disconnect করুন।
৫) WiFi Password পরিবর্তন করুন:
অনেক সময় আপনার WiFi অন্য কেউ ব্যবহার করলে বা লিমিটের উপরে ডিভাইস আপনার ওয়াইফাই সাথে সংযুক্ত হলে স্পিড কমে যায়। তাই অতি জলদি আপনার ওয়াইফাই চেক করবেন কে কে ব্যবহার করছে এবং WiFi Password পরিবর্তন করুন।
৬) Mesh WiFi ব্যবহার করুন:
বড় বাড়িতে বা দোকানে অনেক সময় ওয়াইফাই সিগন্যাল ঠিকমতো পাওয়া যায় না। এমতাবস্থায় Mesh WiFi ব্যবহার করলে ভালো সিগনাল ও স্পিড পাওয়া যায়। Mesh WiFi পুরো এরিয়া জুড়ে সমান স্পিড প্রদান করে, ওয়াইফাই কানেকশন সমান রাখে ও ভালো পারফরম্যান্স প্রদান করে।
৭) WiFi Extender ব্যবহার :
আপনি যদি দেখেন আপনার রুমে WiFi সিগন্যাল কিছুটা কম পায়। তাহলে আপনি WiFi Extender ব্যবহার করতে পারেন এতে মুল Router এর সিগনাল বাড়িয়ে দেয়। মনে করেন আপনার রুমে WiFi এর সিগন্যাল মাত্র দুই দাগ পায়। আপনি যদি WiFi Extender ব্যবহার করেন এতে করে আপনার দুই দাগ সিগনালকে দ্রুতগতির ইন্টারনেটে রূপান্তর করবে।
৮) পুরনো Router পরিবর্তন :
অনেক সময় দেখা যায় পুরনো Router এ নতুন প্রযুক্তি থাকে না যেমন, schedule options, WiFi control এগুলো থাকে না। পুরনো Router পরিবর্তন করায় উত্তম।
৯) রাউটার Firmware Update করুন:
অনেক সময় পুরনো Firmware এর কারণে WiFi Speed কমে যায়। রাউটার Firmware Update করা ছোট কাজ হলেও এটি আপনার স্পিড বাড়িয়ে দিতে পারে। নিয়মিত রাউটার Firmware Update করলে দ্রুতগতি ইন্টারনেট পাবেন, WiFi Disconnect সমস্যা থেকে মুক্তি পাবেন।
১০) WiFi Channel পরিবর্তন করন
আমরা যখন WiFi ব্যবহার করি তখন, মাঝে মাঝে আমাদের WiFi অনেক স্লো হয়ে যায়। আমরা তখন ঠিকমতো বুঝিনা আমাদের WiFi এর কেন স্পিড কমে যায়। WiFi সিগন্যাল ফুল থাকলেও ভিডিও দেখার সময়, গেম খেলার সময় ইন্টারনেট স্লো হয়ে যায়। এর মূল কারণ মূলত WiFi channel Congestion.
এটি মূলত বড় শহর, বড় বড় শপিং মল বা এপার্টমেন্টে এ সমস্যা বেশি দেখা দেয়। এর অন্যতম কারণ হলো একে শহর বা একই এপার্টমেন্টে সবাই Channel ব্যবহার করলে এ সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হল WiFi Channel পরিবর্তন করা।
সবচেয়ে জনপ্রিয় channel হলো:
- Channel 1
- Channel 6
- Channel 11
Gaming এর জন্য WiFi Speed বাড়ানোর টিপস
অনেক সময় দেখা যায় বেশি Mbps এ অনলাইন গেম ল্যাগ হয়।Gaming এর জন্য আপনার ওয়াইফাই থাকা দরকার Stable Connection,low ping. অনেক সময় দেখা যায় 50mbps এর ওয়াইফাই লাইনে গেম ল্যাগ করে। এ প্রধান কারণ হলো দুর্বল WiFi সেট আপ।
কিভাবে Speed বাড়াবেন:
Gaming এর জন্য WiFi Speed বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হল আগে আপনার WiFi সেটআপটা ঠিকমত আছে কিনা তা চেক করতে হবে।
আপনার প্রোফাইলের সাথে যোগাযোগ করে আপনার স্পিড টা ভালোভাবে দেখে নেন, আপনার রাউটারের এন্টিনা ঠিকমতো আছে কিনা, ওয়াইফাই রাউটারটা খালি জায়গায় বা খোলা অবস্থায় আছে কিনা, পুরনো রাউটার থেকে নতুন রাউটার কিনে লাগালে আপনার ওয়াইফাই স্পিড ভালো পাবে। ওয়াইফাই সেট অফ করার পর আপনার ওয়াইফাই কত স্পিড তাও অনলাইন থেকে চেক করে নেন।
নতুন রাউটার নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া অবলম্বন করে করুন। বা আশায় ওয়াইফাই লাগানোর আগে আপনার পাড়া-প্রতিবেশী বা বন্ধুবান্ধব থেকে জানার চেষ্টা করুন আপনার আশেপাশে কোন প্রোভাইডার ভাল সার্ভিস দেয়। আপনার রাউটারের পাসওয়ার্ড সব সময় গোপন রাখুন যাতে অন্য কেউ ব্যবহার না করতে পারে। উপরের সবগুলো প্রক্রিয়া ভালোভাবে চেক করুন , এতে করে আপনার ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে । সাথে Gaming করার সময় কোন ল্যাগ দিবে না।
Gaming Lag কামানোর টিপস:
আপনার রাউটারটি 5GHz ব্যবহার করুন। এতে করে ইন্টারনেটে একটি ভালো অভিজ্ঞতা পাবেন অন্যদিকে গেমিং এর সেরা অভিজ্ঞতা হবে। আপনার বাসায় ওয়াইফাই রাউটারটি প্রতি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার Restart করুন।সবচেয়ে ভালো হয় আপনার কম্পিউটার বা ল্যাপটপটি ওয়ারলেস কানেকশনের পরিবর্তে Ethernet কেবল ব্যবহার করা,এতে করে ইন্টারনেট স্পিড টা বেড়ে যাবে ফলে গেমিংয়ে ল্যাগ হবে না।আপনি আপনার ডিভাইসে লক্ষ্য করুন যে Background Download কিছু না হয়, গেমিং খেলার সময় Background কিছু Download হলে ইন্টারনেট স্পিড কিছুটা কম পাবেন এতে করে গেমিং ল্যাগ হবে।
মোবাইলে WiFi Speed বাড়ানোর উপায়
আপনার মোবাইলে Wi-Fi slow হলে ভিডিও বাফারিং, ডাউনলোড স্পিড কম পাওয়া, ভিডিও কলে সমস্যা হয়।কিন্তু কিছু সেটিংস পরিবর্তন করলে মোবাইলে WiFi Speed বাড়ানো যায়। মোবাইলে Wi-Fi স্পিড বাড়াতে হলে সব সময় প্যাকেজ পরিবর্তন করলে হয় না, বরং কিছু টেকনিক্যাল পদ্ধতি অবলম্বন করলেই হয়।
অনেক সময় সঠিক সেটিং, Router Position,5GHz ব্যবহার, Background Download বন্ধ,VPN বন্ধ ও DNS পরিবর্তনের মাধ্যমে মোবাইলে WiFi Speed বাড়ানোর যায়।নিয়মিত Router Restart,Firmware Update করলে ইন্টারনেটে আপনি ভালো অভিজ্ঞতা ও গেমিং পারফরম্যান্স ভালো হবে।
WiFi Speed Test করার নিয়ম
WiFi কানেকশন দেওয়ার পরে প্রতিটা গ্রাহকের এক অভিযোগ থাকে তাহলে "আমার ইন্টারনেটে স্পিড নেই " প্রতিটি এলাকার প্রোভাইডার একটি নির্দিষ্ট ইন্টারনেট স্পিড আপনাকে প্রদান করে থাকে। আপনার WiFi Speed কত তা বুঝার জন্য WiFi Speed Test খুবই দরকার। নিচে কোন কোন মাধ্যমে আপনি WiFi Speed Test করতে পারবেন তা দেওয়া হলো।
নিচে কিছু জনপ্রিয় Speed Test সাইটের নাম দেওয়া হলো।যেগুলো দিয়ে আপনি আপনার ওয়াইফাই Speed Test করে নিতে পারবেন :
উপরের যেকোনো একটি সাইট দিয়ে আপনি, সহজে আপনার ইন্টারনেটে স্পিড টেস্ট করতে পারবেন। টেস্টের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেটের মধ্যে Download Speed এবং Upload Speed দেখতে পারবেন,কিছু কিছু সাইট আবার ping দেখায়।
WiFi Signal বাড়ানোর ঘরোয়া উপায়
WiFi Signal বাড়ানোর উপায় গুলো সহজ হলে বেশ কার্যকর। ঘরের ভেতরে ওয়াইফাই রাউটার সঠিক অবস্থান ও Channel পরিবর্তনের মাধ্যমে WiFi Signal কিছুটা বাড়ানো যায়। তাছাড়া খোলা জায়গায় রাউটার সেটআপ, ওয়াইফাই রাউটারে একটি এন্টেনা খাড়াভাবে দিয়ে অপরটি অ্যাগ্ঙেল করে দিন এতে ইন্টারনেটে স্পিড ও কভারেজ দুটোই ভালো পাওয়া যায়। তাছাড়া ছোট কিছু ঘরোয়া কৌশল ব্যবহার করলে WiFi Signal ভালো পাওয়া যায়।
১) এলুমিনিয়াম ফয়েল ব্যবহার করুন : ঘরোয়া পদ্ধতিতে ওয়াইফাই সিগন্যাল বাড়ানোর একটি জনপ্রিয় মাধ্যম হল এলমনিয়াম ফুয়েল ব্যবহার করা। আপনার বাসায় থাকা একটি কার্ড বোর্ডের মধ্যে এলুমিনিয়াম ফয়েল লাগান। এরপর ফুয়েলটি আপনার রাউটারের এন্টিনার সাথে আধা বৃত্ত আকারে বসান, এতে করে আপনার সিগনাল টি নির্দিষ্ট দিকে বেশি শক্তিশালী হবে।
২) রাউটার উঁচুতে রাখুন : আপনার বাসায় ওয়াইফাই রাউটারটি , বাসার সবচেয়ে উঁচু স্থানে রাখার ব্যবস্থা করুন। এতে করে আপনার রাউটারের সিগন্যালটি বাদাম মুক্ত থাকবে সেই সাথে আপনার ইন্টারনেটে সিগন্যালটি ডিভাইসে খুব ভালোভাবে পৌঁছাবে। আপনি যদি রাউটারটি উঁচু স্থানে রাখেন তাহলে ইন্টারনেটে সিগনাল নিচু জায়গা থেকে উপরে জায়গায় বেশি ভালো ছড়ায়।
কখন নতুন রাউটার কেনা উচিত :
একটি ওয়াইফাই রাউটার সাধারণত ৪-৫ বছরে অনেক ভালো সার্ভিস থাকে। এর মধ্যে আপনি আপনার রাউটারটি সপ্তাহে ২-৩ বার রিস্টার্ট দিন।আপনার আউটার বয়স যদি ৭-৮ বছর হয়,আপনার ওয়াইফাই রাউটারটি যদি বারবার Disconnect হয়।5GHz সাপোর্ট না করে, Speed Limit কম হয়।উপরের লক্ষণ গুলি যদি আপনার ওয়াইফাই রাউটারে দেখা দেয় , তাহলে আপনার নতুন রাউটার কিনে আনা উচিত।
Faqs( সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন: ওয়াইফাই স্পিড কমে যায় কেন?
উত্তর : ওয়াইফাই সাজান তো কমে যায় আপনার দুর্বল সেটআপের কারণে, বেশি ডিভাইস সংযুক্ত থাকা, পুরনো রাউটার ব্যবহার করা।
প্রশ্ন: একটি রাউটার যদি অনেক বেশি ডিভাইস সংযুক্ত থাকে তাহলে কি ইন্টারনেট স্পিড কমে যায়?
উত্তর : হ্যাঁ।
প্রশ্ন: ওয়াইফাই রাউটার কোথায় রাখলে ভালো স্পিড পাওয়া যায়?
উত্তর : খোলা জায়গায় যেখানে কোন দেওয়াল নেই ।
প্রশ্ন: কতদিন পর পর রাউটার রিস্টার্ট করা দরকার?
উত্তর : সপ্তাহে ২-৩ বার।
প্রশ্ন: টিনের ঘরে কত এন্টেনা রাউটার যথেষ্ট?
উত্তর : সাধারণত ৩ এন্টিনার রাউটার যথেষ্ট।
উপসংহার :
Wi-Fi speed. বাড়ানো খুব একটা কঠিন কাজ নয়। সঠিক Wi-Fi placement, Channel পরিবর্তন, Dns পরিবর্তনসহ আরো বেশ কিছু পদক্ষেপ নিলে ওয়াইফাই স্পিড বাড়ানো যায় নিজে থেকেই।
মনে রাখতে হবে, ভালো ইন্টারনেটের স্পিড শুধুমাত্র আপনার ISP এর উপনির্ভর করে না বরং আপনি কিভাবে আপনার ওয়াইফাই রাউটার সেটআপ করছেন কোথায় কোন ডিভাইস রাখছেন তার উপর নির্ভর করে। আপনার ওয়াইফাই রাউটারটি এমন এক স্থানে রাখুন যাতে করে আপনার ডিভাইস গুলো নির্দিষ্টন্নভাবে ইন্টারনেট সিগন্যাল দিয়ে থাকে।
আরও পড়ুন :

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন